প্রথমবারের মতো ঈদে ৬ দিনের ছুটিতে যাচ্ছে সংবাদপত্র

০৬ এপ্রিল ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
লোগো

লোগো © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো টানা ছয় দিন ছুটি পেলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (৬ এপ্রিল) নোয়াবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নতুন কার্যনির্বাহী কমিটি।

প্রচলিত রেওয়াজ অনুযায়ী, প্রতি বছর ২৯ রমজান থেকে ঈদের তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা।

রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হয়। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় মাঝে একদিন মাত্র ফাঁকা থাকে। এজন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।

এর আগে টানা ছয় দিনের ছুটি কখনো পাননি সংবাদপত্রের সঙ্গে যুক্তরা। ফলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬