এক সঙ্গে তিন বন্ধুর মৃত্যু, ট্রাক ও ট্রেনের সংঘর্ষ

০৬ এপ্রিল ২০২৪, ১০:১১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM

চট্টগ্রাম যাওয়ার পথে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার তিন বন্ধুর একসঙ্গে মৃত্যু হয়। ওই ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে ফেনীর ফাজিলপুর রেলস্টেশন ও মুহুরীগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের নুরুল হকের ছেলে দিল মোহাম্মদ (২৩), রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ও  সিএনজি চালক মোহাম্মদ ইয়াসিনের ছেলে সাজ্জাদ (১৮)।

অন্য তিন জন হলেন বরিশালের উজিরপুরের কাউয়ারান্থা এলাকার আবুল হাওলাদারের ছেলে মো. মিজান (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর গ্রামের আমিন হোসেনের ছেলে আবুল খায়ের মিয়া (৪০) ও তাঁর ছেলে মো. আশিক (১৪)। নিহত ব্যক্তিদের মধ্যে মিজান দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক, অন্যরা ট্রেনের যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তারা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী চিটাগাং মেইল ট্রেনটি ফাজিলপুর রেলস্টেশন পার হয়ে সকাল ৮টা ১৫ মিনিটে মুহুরীগঞ্জের কাছাকাছি পৌঁছায়। এরপর রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক চলন্ত ট্রেনের সামনে এসে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। রেলক্রসিংটিতে নিয়োজিত গেটম্যান সাইফুল ইসলাম তখন সেখানে ছিলেন না। যার ফলে ট্রেন আসার আগে ব্যারিয়ার ফেলা হয়নি ওই ক্রসিংয়ে। দুর্ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে চৌদ্দগ্রামের তিন ব্যক্তির লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিয়ে যাওয়া হয়েছে। বাকি তিনটি লাশের দুটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গ এবং একটি লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১ নভেম্বর পর…
  • ২০ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬