অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন

০৪ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিন

অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিন © সংগৃহীত

বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

দুপুরে সোনালী ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, বান্দরবানের রুমা শাখাতে সশস্ত্র সদস্যরা ভল্ট খুলতে পারেনি এবং কোনো টাকাও লুট করতে পারেনি। আমাদের যে ম্যানেজারকে অপহরণ করেছে, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি ভালো আছেন। তবে বান্দরবানের থানচি শাখা থেকে ক্যাশ আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

পরপর দু'টি শাখায় এমন ডাকাতির ঘটনায় এবং ঈদের ছুটিতে ব্যাংকের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ঈদের বন্ধে সোনালী ব্যাংকের সব শাখা যেন সুরক্ষিত থাকে সেজন্য শাখাগুলোর ম্যানেজারদের সঙ্গে অনলাইনে মিটিং করেছি। আমাদের অ্যালার্ম সিস্টেম চালু রাখার কথা হয়েছে। সিসি ক্যামেরা কার্যকর, সিকিউরিটি কঠোর এবং অফিসাররা যেন বন্ধের সময় সকাল-বিকেল প্যাট্রোলিং এর মধ্যে থাকে সে বিষয়ে কথা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ফিল্মি কায়দায় হামলা চালিয়ে টাকা লুট করে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। আগের রাতের এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন বুধবার সকালে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে।

 
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬