মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসছে জুলাই থেকে

০৪ এপ্রিল ২০২৪, ০৩:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM

চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ হতে যাচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ রয়েছে—যার সময়সীমা আগামী ৩০ জুন শেষ হবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু জুন মাসের পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করছে প্রতিষ্ঠানটি।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেলের টিকিটের ওপর ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হবে। যদিও মেয়াদ বৃদ্ধি করার অনুরোধ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এনবিআরকে অনুরোধ করে। কিন্তু রাজস্ব বোর্ডের পর্যালোচনায় দেখা যায়, রূপকল্প ২০৪১ অনুযায়ী উন্নত দেশের কাতারে সামিলের লক্ষ্যকে সামনে রেখে দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। 

ওই উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদনে সরকারকে প্রতিনিয়ত অর্থের জোগান দিতে হচ্ছে, যা মূলত আহরিত হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে। দেশীয় শিল্পের বিকাশ, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে সময়ে সময়ে বিভিন্ন ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা প্রদান করা হয়ে থাকে।

উন্নয়নের বিপুল কর্মযজ্ঞে অর্থের জোগান অব্যাহত রাখাসহ দেশকে এলডিসি থেকে গ্রাজুয়েশন এবং কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন খাতের সক্ষমতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেজন্য বিভিন্ন খাত থেকে অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ অব্যাহতির ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।

এই অবস্থায় মেট্রোরেল সেবার ওপর ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষে পুনরায় অব্যাহতি প্রদানে এনবিআর অপারগতা জ্ঞাপন করছে।

পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
দেশের ১৩ জেলায় নতুন উপপরিচালক পদায়ন
  • ২০ অক্টোবর ২০২৬
স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাকা-১১ আসনের নাগরিক ভোগান্তি নিয়ে স্ট্যাটাস ভাইরাল, মন্তব্…
  • ২০ অক্টোবর ২০২৬
কুয়েট ৬২ ক্যাটাগরিতে নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, …
  • ২০ অক্টোবর ২০২৬