সোনামসজিদ স্থলবন্দর ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত

০৪ এপ্রিল ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
সোনামসজিদ স্থলবন্দর

সোনামসজিদ স্থলবন্দর © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সাতদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইমিগ্রেশনে দু-দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সিঅ্যান্ডএফের সভাপতি হারুন অর-রশিদ ও স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তারা জানান, ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে বন্দরের সব কার্যক্রম চালু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশনের দায়িত্বেপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীরা ইমিগ্রেশন দিয়ে যাওয়া আসা করতে পারবেন।

 
ট্যাগ: জাতীয়
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
দেশের ১৩ জেলায় নতুন উপপরিচালক পদায়ন
  • ২০ অক্টোবর ২০২৬
স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬
ঢাকা-১১ আসনের নাগরিক ভোগান্তি নিয়ে স্ট্যাটাস ভাইরাল, মন্তব্…
  • ২০ অক্টোবর ২০২৬
কুয়েট ৬২ ক্যাটাগরিতে নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, …
  • ২০ অক্টোবর ২০২৬