ঈদের কেনাকাটা করে ফেরার পথে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

০৪ এপ্রিল ২০২৪, ০৮:২৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
নিহত দুই শিক্ষার্থী

নিহত দুই শিক্ষার্থী © সংগৃহীত

রংপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী হাফেজ জনু ইসলাম জয় (১৪) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)। নাহিদ ও জনু ইসলাম ঈদের বাজার শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর- কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্য চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান জনু ইসলাম ও অটোরিকশাচালক রবিউল ইসলাম।

মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, বাস ও ব্যাটারিচালিত থ্রি হুইলারের সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে জনু ইসলাম ও রবিউল ইসলাম নামে দুজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬