ছাত্ররাজনীতির অবক্ষয় থেকে বাঁচতে লড়ছেন বুয়েট শিক্ষার্থীরা: মঈন খান

০৩ এপ্রিল ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
ড. আব্দুল মঈন খান

ড. আব্দুল মঈন খান © ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান ছাত্র রাজনীতির যে অবক্ষয় তা থেকে বাঁচার জন্য বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। 

বুধবার (০৩ এপ্রিল) সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজেদুল মিরাজের ভাসানটেকের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছেন, সেখানে জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ।

স্থানীয় পর্যায়েও আওয়ামী লীগ সংঘাতের রাজনীতি ছড়িয়ে দিয়েছে মন্তব্য করে মঈন খান বলেন, শুধু উপজেলা নির্বাচন নয়, চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে।

বুলেটের জোরে সরকার ক্ষমতায় আছে অভিযোগ করে বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক জানান, লগি বৈঠা নয়, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বিএনপি।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ১৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬