কিশোর গ্যাংয়ের হামলার ১১ দিন পর শিক্ষার্থীর মৃত্যু

২১ মার্চ ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
জিসান ডাক

জিসান ডাক © সংগৃহীত

কিশোর গ্যাংয়ের হামলার ১১ দিন পর জিসান ডাক (১৮) নামে তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হলেও বিষয়টি জনসমুক্ষে আসে মঙ্গলবার সকালে।

জিসান ডাক উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মশিউর রহমান নান্নু ডাকের ছোট ছেলে। সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য শাখার শিক্ষার্থী বলে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে যাচ্ছিল। এ সময় কিশোর গ্যাং সদস্য রাস্তার ধুলাবালি উড়িয়ে অতি দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়।

এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক অন্য কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড়ো হতে বলে। জিসান বাজারে পৌঁছামাত্র বাপ্পি, মাহিন, জহিরুল, বেল্লাল, ইছাসহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের গুড়ি (চলা) দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে ৫/৬ ঘণ্টা অবস্থান করার পর জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬