প্রাথমিক বিদ্যালয় ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে

১২ মার্চ ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
১০ রমজান পর্যন্ত খোলা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়

১০ রমজান পর্যন্ত খোলা থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এর আগে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আরো পড়ুন: রমজানে খোলাই থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান: আপিল বিভাগ

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬