প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১২ মার্চ ২০২৪, ১০:২৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
দৌলতখান থানা

দৌলতখান থানা © সংগৃহীত

ভোলায় প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসিফ (২০) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জেলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকা সংলগ্ন নুরু মিয়ার ঝালমুড়ির দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ ওই ওয়ার্ডের মো. বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। আহত অন্যরা হলেন- ওই ওয়ার্ডের মো. দুলাল, বাবু, রাসেল, মিরাজ ও আব্দুল হান্নান।

স্থানীয় ও দৌলতখান থানা সূত্রে জানা গেছে, স্থানীয় সুবর্ণা আক্তার (১৭) নামের এক মেয়ের সঙ্গে নিহত আসিফের প্রেমের সম্পর্ক ছিল। সন্ধ্যায় আসিফসহ তার সমবয়সি কয়েকজন নুরু মিয়ার দোকানের সামনে ঝালমুড়ি খাচ্ছিল। এ সময় সুবর্ণা পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন কিশোর তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। 

বিষয়টি ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। পরে কিশোরীর ভাই কবিরসহ বেশ কয়েকজন আসিফ ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। কবির ধারালো চাপাতি দিয়ে আসিফকে কুপিয়ে হত্যা করে।পরে স্থানীয়রা আসিফসহ আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেলকে এ বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সালাউদ্দিন জানান, প্রাথমিকভাবে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। পুরো ঘটনা জানতে পুলিশের তদন্ত চলমান রয়েছে৷ তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬