রমজান মাসজুড়ে আবহাওয়া কেমন থাকবে, যা জানা গেল

১২ মার্চ ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস। রমজান মাসজুড়ে আবহাওয়া কেমন থাকবে সেটি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সার্বিকভাবেই তাপমাত্রা বাড়তে পারে। এখনো তাপমাত্রা স্বাভাবিকই আছে। মাসের শেষ দিকে অবশ্য দুয়েকটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

প্রতিবছর ফেব্রুয়ারির পর থেকেই সাধারণত তাপমাত্রা বাড়তে থাকে। মার্চের মাঝামাঝি পর্যন্ত এসে তাপমাত্রা আরও বেড়ে যায়। আর এপ্রিল মাসে দেশে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এখন দেশের আবহাওয়া আসলে গরমের দিকে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর চলতি মার্চ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। সে অনুযায়ী, সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ এবং একদিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, আগামীকাল খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী বৃহস্পতিবারও দেশের দুয়েক স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার এ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, আমরা এখন যে সময়ে আছি, সেটা গরমের দিকে যাওয়ার সময়। দিন দিন তাপ বাড়বে। আর এপ্রিল হলো দেশের সবচেয়ে গরম মাস। সে ক্ষেত্রে তখন তো তাপমাত্রা বাড়বেই।

দ্বিতীয় মেয়াদে ৩ লাখ ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
  • ২১ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রান্সফার দাবি প্রাথমিকের নতুন শিক্ষকদের, যা বললে…
  • ২১ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এবার গ্রেপ্তার বিএআরসির কর্…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, পিছিয়ে পড়ছে গলাচিপার চরাঞ্চলের …
  • ২১ অক্টোবর ২০২৬
বরিশালে গ্রাম পুলিশ সদস্যরা পেলেন বাইসাইকেল ও পোশাক
  • ২১ অক্টোবর ২০২৬