রমজানে মেট্রোরেল চলবে নতুন সূচি অনুযায়ী

১০ মার্চ ২০২৪, ০৮:২৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

পবিত্র রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রমজানের প্রথম ১৫ দিন এই সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে বলে জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

রবিবার (১০ মার্চ) রাজধানীর ইস্কাটনে অবস্থিত ডিএমটিসিল দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এম ছিদ্দিক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রমজানের প্রথম ১৫ দিন উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। আর মতিঝিল থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার পথে ছেড়ে যাবে। ১৬ রোজা থেকে রমজান মাসের শেষ পর্যন্ত একঘণ্টা সময় বাড়বে।

তবে এ সময়ে পুরনো সময় অনুযায়ী পিক আওয়ার ও অফপিক আওয়ারে ট্রেন চলাচল করবে। অর্থাৎ পিক আওয়ারে ৮ মিনিট ও অফপিক আওয়ারে ১০ মিনিট পর পর ট্রেন ছাড়বে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকল মেট্রো রেল স্টেশনে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি চলবে। সর্বনিম্ন আট মিনিট থেকে সর্বোচ্চ ১২ মিনিট পরপর স্টেশন থেকে মেট্রো ট্রেন ছেড়ে যাবে।

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান
  • ২১ অক্টোবর ২০২৬
ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট
  • ২১ অক্টোবর ২০২৬
সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবে…
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় যুবক গুলিবিদ্ধের ঘটনায় মামলা
  • ২১ অক্টোবর ২০২৬
বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্…
  • ২১ অক্টোবর ২০২৬
দ্বিতীয় মেয়াদে ৩ লাখ ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬