হাসপাতাল তদারকি অব্যাহত থাকবে, অনিয়ম পেলেই বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

১০ মার্চ ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন © সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে তদারকি অব্যাহত রাখা হবে। কোন রকম গরমিল বা অনিয়ম পাওয়া গেলে বন্ধ করে দেয়া হবে। রোববার (১০ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই অনুষ্ঠানে আসার আগ দিয়ে কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি। এসব সমস্যার দ্রুত সমাধান করা হবে।’ তবে অনিয়ম দেখে হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও, সকল হাসপাতাল বা ক্লিনিক বন্ধের পক্ষে নন মন্ত্রী।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের ঐতিহ্যগত সাংস্কৃতিক পরিবেশন উপভোগ করেন এবং স্বাস্থ্য সমাবেশে অংশ নেয়।

ইসরায়েলি হামলায় নিহতদের গণকবরের ছবি প্রকাশ করল ইরান
  • ০৩ মার্চ ২০২৬
যুবদল নেতার ‘গরু চুরির’ কথা ফেসবুকে লেখায় যুবককে পিটিয়ে হত্…
  • ০৩ মার্চ ২০২৬
ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধে তারিখ বেধে দিলেন মন্ত্রী
  • ০৩ মার্চ ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যেই সৌদি ছাড়লেন রোনালদো 
  • ০৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বাংলাদেশিদের আবেগ বনাম বাস্তবতা
  • ০৩ মার্চ ২০২৬
মেঘনা গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১০ মার্চ
  • ০৩ মার্চ ২০২৬