ভর্তি বহাল চান ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থীর অভিভাবকরা

১০ মার্চ ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভর্তি বহাল চান ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থীর অভিভাবকরা

ভর্তি বহাল চান ভিকারুননিসার সেই ১৬৯ শিক্ষার্থীর অভিভাবকরা © সংগৃহীত

সম্প্রতি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিধিবহির্ভূতভাবে ভর্তির কারণে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ। তারা চলতি শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির চারটি শাখায় ভর্তি হয়েছিল। তবে হাইকোর্টের নির্দেশে বাতিল করা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ জন ছাত্রীর ভর্তি বহাল রাখার দাবিতে মানববন্ধন করছেন সেই শিক্ষার্থীদের অভিভাবকরা।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় ভিকারুননিসার মূল শাখার সামনে এই মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ছিল। সেখানে ‌‘আমাদের ভবিষ্যৎ কী’, ‘আমি কি আর আমার স্কুলে যেতে পারবো না’, ‘মমতাময়ী প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চাই’, ‘বিনা দোষে আমার স্কুল গেট আমার জন্য বন্ধ কেন’, ‘আমরা এখানেই পড়বো’, ‘মাউশির ভুলের মাশুল আমরা ভোগ করব কেন’, ‘আমরা তো ছোট শিশু নির্দোষ, আমরা কেন স্কুলে ছেড়ে রাস্তায়’ ইত্যাদি লেখা ছিল।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, আমরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব নির্দেশনা যথাযথ নিয়ম মেনে ভর্তির আবেদন করি। কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে ভর্তি বিষয়ে অনুমতি প্রদান করে। ভর্তি হয়ে বাচ্চারা ৬ মার্চ পর্যন্ত ক্লাসও করেছে। কিন্তু হঠাৎ করে আদালতের রায় আসে ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করতে হবে। 

অভিভাবকরা আরও বলেন, এ ব্যাপারে আমরা আগে থেকে কিছুই জানতাম না। প্রতিষ্ঠান থেকেও কিছু অবহিত না করে হঠাৎ করেই ভর্তি বাতিল করে আমাদের জানানো হয়। এখন আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তাই আমরা চাই, বাতিল না করে ভর্তি যেন বহাল রাখা হয়।

মানববন্ধনে মোক্তাদির আহমেদ বলেন, মাউশির ভর্তির সার্কুলার দেখে আমরা আবেদন করি। ৪০ শতাংশ এলাকা কোটাসহ সব নিয়মকানুন মেনেই আমার বাচ্চা লটারিতে ভর্তি হয়েছে। সব প্রক্রিয়া মেনে ভর্তি করার পর কেন আমার ভর্তি বাতিল হবে? এর দায় মাউশি ও ভিকারুননিসার। কোমলমতি বাচ্চারা এর জন্য কেন ক্ষতিগ্রস্ত হবে?

গত ২৮ ফেব্রুয়ারি ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষকে এই ১৬৯ জনের ভর্তি বাতিল করতে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তাদের ভর্তি বাতিল করে মাউশিকে জানাতে বলা হয়। বাতিল শিক্ষার্থীরা বেইলি রোডের মূল শাখা, আজিমপুর,‌ ধানমন্ডি ও বসুন্ধরা শাখার শিক্ষার্থী।

২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ভর্তি হওয়া ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তারা সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজের এক প্রজ্ঞাপনে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কর্তৃক ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির উর্ধ্বসীমা নির্ধারণ করে আবার তা অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধি বহির্ভূত।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬