জাতির পিতার সমাধিতে আরবি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের শ্রদ্ধা

১০ মার্চ ২০২৪, ১২:২৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদন © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত কমিটি। আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সবাই এক মিনিট নিরবতা পালন করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব মো. শাহীন আল মামুন আজাদের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও মুহাম্মদ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল কবির, জনাব আসাদুজ্জামান ও মাছুদ রানা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সুমন আলী, উপ-যুব ও ক্রীড়া সম্পাদক বেলায়েত হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ দিলওয়ার হোসাইন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা, উপ-তথ্য ও যোগযোগ (আইটি) বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু নোমান মোঃ আব্দুল্লাহ আল-মারুফ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক অমিতাভ বিশ্বাস, সদস্য মোঃ কাউছার, নাছরুল্লাহ, সাদিক মাহমুদ, মুহাম্মদ শাহ নেওয়াজ, মোঃ রুবেল ফরাজী, মোঃ সৌরভ হুসাইন, সিহাব উদ্দিন।

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান
  • ২১ অক্টোবর ২০২৬
ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট
  • ২১ অক্টোবর ২০২৬
সাত রোগে আক্রান্তদের এক লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবে…
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় যুবক গুলিবিদ্ধের ঘটনায় মামলা
  • ২১ অক্টোবর ২০২৬
বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্…
  • ২১ অক্টোবর ২০২৬
দ্বিতীয় মেয়াদে ৩ লাখ ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬