২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

০৮ মার্চ ২০২৪, ১১:৩১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
নিহত কলেজছাত্র আখলাক হোসেন

নিহত কলেজছাত্র আখলাক হোসেন © সংগৃহীত

সিলেটে কানাইঘাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখলাক হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ জন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের গাজী বোরহান উদ্দিন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আখলাক কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুলশিক্ষক বদরুল আলম উজ্জ্বলের ছেলে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আখলাক তার অপর দুই সহপাঠী কামরুল ও ইমন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চটিগ্রাম জামে মসজিদের পাশে আসা মাত্র অপরদিক থেকে আসা চটিগ্রামের আব্দুল্লাহর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন ৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজশিক্ষার্থী আখলাক হোসেন ও আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক আখলাককে মৃত ঘোষণা করেন। 

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence