ফের চট্টগ্রামে আগুন, এবার রেলের পরিত্যক্ত বগিতে

০৮ মার্চ ২০২৪, ১২:৪৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
রেলের বগিতে আগুন

রেলের বগিতে আগুন © সংগৃহীত

চট্টগ্রামে এবার নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় রেলের পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে।  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক। তিনি জানান, একটি মালবাহী রেলের বগিতে আগুনের খবর পেয়েছেন তারা।

ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, রেলের পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ও বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করছে। প্রাথমিক তদন্তে  অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।

এর আগে, বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে নগরীর ওয়াসা এলাকায় জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
close