পে স্কেলে ‘চলতি মাসেই ৩ মাসের বকেয়া’র খবর ফেবুকে, যা জানা যাচ্ছে

২১ অক্টোবর ২০২৬, ০২:০৩ PM
পে-স্কেল

পে-স্কেল © ফাইল ফটো

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বকেয়া বেতন চলতি মাসেই দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর ছড়িয়েছে। ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হয়েছে, অক্টোবর মাসেই বিগত তিন মাসের বকেয়া বেতন দেওয়া হবে।

তবে ফেসবুকে ছড়িয়ে এ খবরের সত্যতা পায়নি দ্য ডেইলি ক্যাম্পাস। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন পে-স্কেলের পে-ফিক্সেশন শেষ হয়েছে। ফল চলতি মাসে সরকারি চাকরিজীবীরা নবম পে-স্কেলের প্রজ্ঞাপনে উল্লেখিত হারে বেতন পাবেন। তবে বকেয়া চলতি মাসে দেওয়া হবে না। আগামী মাসের বেতনের সঙ্গে চাকরিজীবীরা বকেয়া বেতন পাবেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘আগামী নভেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে নতুন বেতন কাঠামোয় অনুযায়ী বেতন দেওয়া হবে। ফেসবুকে ছড়ানো খবরের সত্যতা নেই।’

নতুন পে স্কেলের বকেয়া বেতন ক্যালকুলেটরে হিসেব করবেন যেভাবে
নতুন পে স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের অনেকে জানতে চাইছেন, ১ জুলাই ২০২৬ থেকে তাঁরা কত টাকা বকেয়া পাবেন। এই হিসাব সহজ করতে একটি এইচটিএমএল  ক্যালকুলেটর ফরম তৈরি করা হয়েছে। এতে গ্রেড ও দুটি মূল বেতনের অঙ্ক দিলেই নতুন মূল বেতন, বিশেষ সুবিধা ও বাড়ি ভাড়ার সমন্বয় এবং তিন মাসের বকেয়া বিবরণী পাওয়া যায়। ফরমটি যেভাবে পূরণ করতে হবে, তা নিচে ধাপে ধাপে দেওয়া হলো।

ক্যালকুলেটরে প্রদর্শিত নতুন পে স্কেলের সব গ্রেডের বেতনধাপের নির্ভুলতা নিশ্চিত করা যায়নি। ফলে হিসাবের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ক্যালকুলেটরের নিচে থাকা ‘স্কেল টেবিল’ অংশের তথ্য এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬-এর মূল গেজেটের সঙ্গে যাচাই করা আবশ্যক। বাড়িভাড়া ভাতার হারও সংশ্লিষ্ট পে-স্লিপ অনুযায়ী নিশ্চিত করতে হবে। এই টুলটি কোনো সরকারি বেতন নির্ধারণী ব্যবস্থা নয়; এটি কেবল একটি অনানুষ্ঠানিক হিসাব সহায়ক। বেতনের চূড়ান্ত হিসাব আইবাস++ ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হবে।

ব্যক্তিগত তথ্য
নাম, পদবি ও অফিস বা প্রতিষ্ঠানের নাম লিখুন। এই তথ্য ছাপা বিবরণীর একদম উপরে আসবে। ঘরগুলো ফাঁকা রাখলেও হিসাব হবে।

বেতন সংক্রান্ত তথ্য
গ্রেড: ২০১৫ স্কেলে ৩০ জুন ২০২৬ তারিখে যে গ্রেডে ছিলেন, তালিকা থেকে সেটি বাছুন।
৩০ জুন ২০২৬ তারিখের মূল বেতন: পে-স্লিপ দেখে তালিকা থেকে নিজের অঙ্ক বাছুন। তালিকায় না থাকলে “অন্য অঙ্ক লিখব” বেছে অঙ্ক লিখুন।
১ জুলাই ২০২৬-এ গৃহীত মূল বেতন: জুলাইয়ে বার্ষিক বৃদ্ধিসহ পুরোনো স্কেলে যে মূল বেতন তুলেছেন, সেটি দিন।
কর্মস্থল: বাড়ি ভাড়ার হার ঠিক করার জন্য কর্মস্থল বাছুন। নিচের হার ঘরটি নিজে থেকে বদলাবে, তবে পে-স্লিপের হারের সঙ্গে মিলিয়ে সেখানে সংশোধনও করা যাবে।
বকেয়ার মাস: ডিফল্ট ৩ মাস (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর)। প্রয়োজনে ১ থেকে ৬ পর্যন্ত বদলানো যায়।
বার্ষিক বেতনবৃদ্ধির টিক: ১ জুলাই ২০২৬ পর্যন্ত চাকরির বয়স ৬ মাস পূর্ণ না হলে টিক তুলে দিন।

ঐচ্ছিক ঘর
পে-স্লিপে বাড়ি ভাড়া বা বিশেষ সুবিধার অঙ্ক  ক্যালকুলেটরের হিসাব থেকে আলাদা হলে প্রকৃত অঙ্ক এখানে লিখুন। আইবাস বা গেজেট থেকে নতুন মূল বেতন জানা থাকলে সেটিও দেওয়া যায়, তখন ক্যালকুলেটর সেটিই ধরবে।

প্রয়োজনীয় তথ্য দেওয়ামাত্র নিচে বিবরণী তৈরি হবে। এতে নতুন মূল বেতন নির্ধারণের ধাপগুলো এবং প্রথম ধাপে প্রাপ্য মূল বেতন (গ্রেড ১০–২০-এ বৃদ্ধির ৫০%, গ্রেড ১–৯-এ ৪০%) থাকবে।

মাসিক হিসাব: প্রাপ্য ও গৃহীত মূল বেতনের পার্থক্য, ৩০ জুনের মূল বেতনে প্রাপ্য বাড়ি ভাড়া বনাম গৃহীত মূল বেতনে তোলা বাড়ি ভাড়ার সমন্বয়, এবং বিলুপ্ত বিশেষ সুবিধা (১০% বা ১৫%) বিয়োগ।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950