চাঁদপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভের চেষ্টা

২১ অক্টোবর ২০২৬, ০২:১৭ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ PM
ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ © সংগৃহীত

চাঁদপুর শহরের ব্যাটারিচালিত রিকশাচালকদের লাইসেন্স প্রদান ও আটক করা রিকশা ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভের চেষ্টা করেছেন চালকরা। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চাঁদপুর পৌরসভার কালীবাড়ি রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, খোরশেদ আলমের নেতৃত্বে আনুমানিক চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির প্রায় ১২০ থেকে ১৩০ জন রিকশাচালক বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি মোবাইল পার্টি ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কিছুক্ষণ অবস্থান করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন এবং হইহুল্লোড় করেন। 

তবে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও পরবর্তী সময়ে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম (সোহেল) গাজীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে কামরুল ইসলাম সোহেল বলেন, ‘গত এক সপ্তাহ আগে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নাকি এমপির সঙ্গে দেখা করতে গেলে তখন তাদের সঙ্গে পূজার পরে বসার একটা কথা বলা হয়েছে বলে জানতে পেরেছেন তিনি বিক্ষোভকারীদের কাছ থেকে। তখন তিনি এ বিষয়টি তাদের উদ্দেশ্য উপস্থাপন করে জানিয়ে দেয় শুধু। তারা জানান আমরা এমপির সাথে আমাদের সমস্যা নিয়ে কথা বলতে চাই। এই জন্য আমরা একসাথে জড়ো হয়েছি। আমরা কোনো আন্দোলন করার জন্য আসিনি।’

পূজার পর সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের আশ্বাস এবং ওই দিন রিকশা আটক বন্ধ রাখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রিকশাচালকদের দাবির বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর জানা যাবে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ বলেন, ‘তারা চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পূর্ব থেকে তাদের সঙ্গে সাক্ষাতের কোনো সিডিউল ছিল না। আমরা আমাদের আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছি।’

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950