পরীক্ষার্থীদের হাতে নকল দিচ্ছেন শিক্ষকরা, সিসিটিভি ফুটেজে আরও যা দেখা গেল

০৭ মার্চ ২০২৪, ১১:৩৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
সিসিটিভি ফুটেজ

সিসিটিভি ফুটেজ © সংগৃহীত

দাখিল পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের হাতে নকল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এমনকি ব্ল্যাক বোর্ডে উত্তরও লিখে দিচ্ছেন তারা বলে অভিযোগ। গত ২২ ফেব্রুয়ারি  লক্ষ্মীপুরের বশিকপুর ডি.এস.ইউ. কামিল মাদ্রাসা (লক্ষ্মী-০২) পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, পরীক্ষা চলাকালীন শিক্ষকরা নিজ পকেট থেকে পরীক্ষার্থীদের হাতে নকল তুলে দিচ্ছেন। একজন শিক্ষক দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, আরেকজন শিক্ষক পরীক্ষা কক্ষে শিক্ষার্থীদের বলে দিচ্ছেন। আবার কোন কোন কক্ষে দেখা মেলে শিক্ষকরা নিজেই ব্ল্যাক বোর্ডে উত্তর লিখে দিচ্ছেন।

গত ২২ ফেব্রুয়ারীর সাধারণ গণিত পরীক্ষা ও ৩ মার্চ ইংরেজী ১ম পত্রের পরীক্ষা নির্ধারিত সময় পার হয়ে যাবার পরেও শিক্ষকরা দরজা আটকে পরীক্ষা নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বশিকপুর ডি.এস.ইউ. কামিল মাদ্রাসা (লক্ষ্মী-০২) কেন্দ্রে ১০টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। ৮টি কক্ষে পরীক্ষা হলেও সিসিটিভির ক্যামেরা রয়েছে ৩টি কক্ষে। অপর ৫টি কক্ষে সিসিটিভি ক্যামেরা নেই, তবে সে কক্ষগুলোতেও একইভাবে অসুদপায় অবলম্বন করে পরীক্ষা নেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হামিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে দাম্ভিকতার সাথে তিনি বলেন, প্রতিষ্ঠানটির সভাপতি ডিসি। কোন কিছু জানতে হলে ডিসি মহোদয়ের সাথে কথা বলেন, এ বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি।

এদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজী হননি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের চলতি দায়িত্বে থাকা প্রিয়াংকা দত্ত। তবে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়া হবে।

পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত সময়ের পরীক্ষা নেওয়া ও নকল সরবরাহের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close