চট্টগ্রামে ওয়াসার মোড়ে আগুন

০৭ মার্চ ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
জয় বাংলা কনসার্টে চলছে উল্লাস, পাশেই আগুন

জয় বাংলা কনসার্টে চলছে উল্লাস, পাশেই আগুন © সংগৃহীত

চট্টগ্রাম নগরী‌র কাজীর দেউড়ির আলমাস সিনেমা হল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে জমিয়তুল ফালাহ মস‌জিদ সংলগ্ন ম্যাক্স কনস্ট্রাকশনের সাইটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাক্সের বাউন্ডারি দেওয়ালের ভেতরে আগুনের তীব্রতা দেখা যাচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সা‌র্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, প্রথমবার চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। কনসার্টে তারুণ্যের উচ্ছ্বাস দেখা গেছে। ৫০ হাজার শ্রোতা-দর্শকের সমাগম হয়েছে বলে জানায় আয়োজকরা।

পছন্দের ব্র্যান্ড দলের গান শুনতে এদিন দুপুর থেকেই কনসার্টের প্রবেশপথে তরুণদের বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়। এবারের জয় কনসার্ট মাতাচ্ছেন ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, আর্টসেল ও ক্রিপটিক ফেইট।

মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
close