বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম

০৭ মার্চ ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
লোগো

লোগো © সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ এবং সমন্বয় সভায় সিদ্ধান্তের পর আরও কিছু প্রক্রিয়া মেনে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নারী দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এ বিষয়ে কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যেহেতু আমাদের সংবিধানে মহিলা শব্দটি নেই, নারী আছে। আমরাও একটা প্রস্তাব করেছি আমাদের মন্ত্রণালয়ের নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার জন্য।

তিনি বলেন, আমাদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিরও বৈঠক হয়ে গেছে। প্রথম বৈঠকেও কমিটির জোর সুপারিশ ছিল এটার নাম নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করা হোক।

দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬