ল্যাবএইডের ছাদে অবৈধ রেস্টুরেন্ট, ২ লাখ টাকা জরিমানা

০৭ মার্চ ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে গ্রিনরোড সংলগ্ন ল্যাবএইড হাসপাতালে অভিযান পরিচালনা করেছে। এসময় নকশার বাহিরে হাসপাতালটির উপরে অবৈধভাবে নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট স্থাপন করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে প্রায় এক ঘণ্টাব্যাপী ল্যাবএইড হাসপাতালের ক্যাফেটেরিয়ায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযানের নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালের ৮ম তলায় তাদের নিজস্ব রুফটপ রেস্টুরেন্ট বা কাফেটেরিয়া গড়ে তোলা হয়েছে। যেটা নকশাতে ছিল না। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও ত্রুটি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে সিঁড়ির পাশে রেস্টুরেন্টটির কিচেনে ব্যবহারের জন্য বেশকয়েকটি সিলিন্ডার পাওয়া যায়। যা সবার জন্য ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬
আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন
  • ২১ অক্টোবর ২০২৬