চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণে তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২

০৭ মার্চ ২০২৪, ০৪:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM

চট্টগ্রাম নগরীতে সংঘবদ্ধ ধর্ষণে এক তরুণীর মৃত্যুর ঘটনায় হালিশহর থানা পুলিশ জড়িত দুজনকে গ্রেফতার করেছে। অমানবিক নির্যাতনে মারা যান বিবি রহিমা আক্তার নামের ওই তরুণী। বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকার বাসিন্দা ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিম এবং সিএমপির পাঁচলাইশ থানা এলাকার বাসিন্দা মো. সেলিম।

নিহত রহিমা আক্তারকে গত ২৬ জানুয়ারি হালিশহর থেকে পাচলাইশের কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে যায় সেলিম। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। এরপর ঘটনাটি উল্লেখ ভুক্তভোগী বিবি রহিমা আক্তারের ভাই বাদী হয়ে এজাহার দায়ের করে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার পলাতক আসামি ওবায়দুল হক ওরফে ওবায়দুল করিমকে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন বড়লিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপির পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় অভিযান চালিয়ে মামলার সঙ্গে জড়িত অপর আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, গতকাল ভোরে তাদের গ্রেফতার হয়। আসামি করিম ওই ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে আরেক আসামি সেলিমের কসমোপলিটন আবাসিক এলাকায় নিয়ে ধর্ষণ করে তাকে।

তিনি বলেন, তাকে খুবই অমানবিক নির্যাতন করে তারা। একপর্যায়ে ভিকটিম মৃত্যু কোলে ঢলে পড়ে। এই জঘন্য কাজের সঙ্গে আরো কেউ জড়িত থাকতে পারে। তবে আমরা চিহ্নিত করতে পারিনি। আমাদের তদন্ত কাজ অব্যাহত আছে। অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ: ধর্ষণ
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence