প্রেমের টানে ফিলিপাইনি তরুণী এখন হবিগঞ্জে

০৭ মার্চ ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM

হবিগঞ্জের মাধবপুরে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে ছুটে এসেছেন ফিলিপাইন তরুণী জুবেলিন। গত ৪ মার্চ ফিলিপাইনি ওই তরুণী প্রেমিক মিশুকে বিয়ে করতে বাংলাদেশে আসেন।

মাধবপুরের ধর্মঘর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশু। চাকরির সুবাদে প্রায় ৫ বছর আগে মিশু কাতারে যান। তখন তার পরিচয় হয় ফিলিপাইনি তরুণী জুবেলিনের সঙ্গে। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সময়ের সঙ্গে তাদের সম্পর্কও গভীর হতে থাকে।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে বিয়ে করেন ফিলিপাইন এই তরুণী ও মাধবপুরের আশিকুর রহমান মিশু।

জুবেলিন বলেন, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। এখানকার পরিবেশ, মানুষের আন্তরিকতা এবং সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি চিরদিন তাদের সঙ্গে থাকতে চাই।

মিশুর বাবা লুৎফুর রহমান বলেন, জুবেলিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার নাম এখন জান্নাত রহমান রাখা হয়েছে। বিদেশি নতুন বউকে দেখতে এলাকাবাসীসহ অনেকেই বাড়িতে ভিড় করছে।

মিশুর চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল আলাদা একটি বিয়ে। বিদেশি নতুন বউ দেখতে অনেকেই বাড়িতে এসেছে, মানুষের ভিড় লেগেই আছে। বিদেশি হলেও বউ খুব শান্ত প্রকৃতির। আমরা জান্নাতকে সম্পূর্ণ মর্যাদা দিয়েই ঘরে তুলেছি। বউ সবার সঙ্গে মিলে মিশে সুন্দরভাবে সংসার করবে বলে আমি আশা করছি।

ট্যাগ: প্রেম
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close