বিয়ের প্রলোভন দিয়ে লঞ্চে তুলে প্রেমিক উধাও, ৯৯৯-এ কল

০৭ মার্চ ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
৯৯৯-এ কল

৯৯৯-এ কল © সংগৃহীত

৯৯৯ নম্বরে কল পেয়ে লঞ্চ থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায় বিয়ের প্রলোভন দিয়ে তাকে মঙ্গলবার ভৈরব লঞ্চঘাটে নিয়ে আসে আলা উদ্দিন নামে এক ব্যক্তি। পরে ৯৯৯-এ কল পেয়ে আজমিরীগঞ্জে লঞ্চ থেকে তাকে উদ্ধার করা হয়।

বুধবার (৬ মার্চ) উপজেলার কাকাইলছেও লঞ্চঘাটের একটি লঞ্চ থেকে ওই তরুণীকে উদ্ধার করে নৌপুলিশের একটি দল।

কাকাইলছেও নৌপুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান গাজী জানান, জরুরি সেবার হটলাইনে কল পেয়ে লঞ্চটিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের ওই বাসিন্দাকে উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে আসা আলা উদ্দিন মেয়েটিকে আল হেলাল নামক একটি লঞ্চে তুলে ওই ব্যক্তি মোবাইল চার্জ দেওয়ার কথা বলে সরে যায়। এরই মধ্যে লঞ্চটি ছেড়ে দিলে ৯৯৯-এ কল করেন ওই তরুণী। পরে আজমিরীগঞ্জ নৌপুলিশ ফাঁড়িকে এ তথ্য সরবরাহ করা হলে তারা ওই তরুণীকে উদ্ধার করে।

আরও পড়ুন: ইভ্যালির রাসেল ও শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ

কাকাইলছেও নৌপুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান গাজী জানান, ওই তরুণী পুলিশের হেফাজতে রয়েছে। পরে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: জাতীয়
১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া ফুটপাতে চা-পেয়াজু-মুড়ির ব্যবসা…
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৩ শিশুর মৃত্যুর
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
আটকে গেল সরকারি চাকরির ১ লাখ পদের নিয়োগ
  • ২১ অক্টোবর ২০২৬
বিএম কলেজের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হু…
  • ২১ অক্টোবর ২০২৬
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভা…
  • ২১ অক্টোবর ২০২৬