চিনির দাম ৩০ বাড়িয়ে আবার প্রত্যাহার করল টিসিবি

০৭ মার্চ ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
চিনি আগের দামেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি

চিনি আগের দামেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি © ফাইল ছবি

চিনির দাম ৩০ বাড়িয়ে সে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (৭ মার্চ) আগের নির্ধারিত ৭০ টাকা দামেই চিনি বিক্রির সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

এর আগে বুধবার (৬ মার্চ) প্রতি কেজি চিনির দাম ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করে টিসিবি। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, চিনির নতুন দাম বাতিল করে আগের দাম পুনর্বহাল করা হয়েছে। এখন প্রতি কেজি ৭০ টাকা দরে কিনতে পারবেন সবাই।

আরো পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আগে থেকে ফ্যামিলি কার্ডধারীদের কাছে ৭০ টাকা কেজি চিনি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। গত রমজানে প্রতিকেজি চিনির দাম ছিল ৬০ টাকা। আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করছে প্রতিষ্ঠানটি।

একজন কার্ডধারী সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দু’কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, প্রতিকেজি চিনি ১০০, মসুর ডাল ৬০, খেজুর ১৫০ ও চাল ৩০ টাকায় বিক্রি করবে সংস্থাটি।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence