‘‌ট্রান্সজেন্ডারকে প্রমোট করলে স্কুল-কলেজে শিক্ষার্থী কমবেই’

০৬ মার্চ ২০২৪, ০৪:২৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ © লোগো

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও  ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. মুহাম্মদ শহীদুল ইসলাম নূরানি ও কওমি মাদ্রাসা নিয়ে সরকারের চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলেছেন, শিক্ষা কারিকুলামের অসঙ্গতি নিয়ে কোন পদক্ষেপ না নিয়ে কওমি মাদ্রাসা বন্ধের কিংবা নিয়ন্ত্রণের ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করলে স্কুল-কলেজে শিক্ষার্থী কমবেই।

বুধবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিক্ষা সিলেবাস নিয়ে অভিভাবকগণ চরম হতাশা হয়ে মাদ্রাসা শিক্ষার দিকে ধাবিত হচ্ছেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী স্কুলগুলোতে ভর্তি সময়কালীন নূরানী মাদ্রাসাগুলোর ভর্তি কার্যক্রম স্থগিত রাখা আপত্তিকর ও জঘন্য অপপ্রয়াস। 

নেতৃদ্বয় আরও বলেন, এদেশের কওমি মাদ্রাসাগুলো মুসলমান দানশীলদের অর্থায়নে চলে। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস ও পরিচালনা নিয়ে নাক গলানোর অধিকার কারও নেই। ধর্মপ্রিয় মানুষ স্বেচ্ছায় তাদের সন্তানদের জেনে বুঝেই মাদ্রাসায় ভর্তি করে থাকেন। 

“স্কুল-কলেজের পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার কারণে অভিভাবকগণ বর্তমান সিলেবাসে নাখোশ। স্কুলে ছাত্র-ছাত্রী বৃদ্ধি করতে হলে পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা পুনঃবহালের বিকল্প নেই। ধর্মীয় বোধ-বিশ্বাসের সুরক্ষা নিশ্চিত করতেই এ সকল মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা বাড়ছে এবং স্কুলে ধর্মশিক্ষা সংকুচিত হওয়ায় তা কমছে। একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে জাতি এমন বক্তব্য প্রত্যাশা করে না।”

১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া ফুটপাতে চা-পেয়াজু-মুড়ির ব্যবসা…
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৩ শিশুর মৃত্যুর
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
আটকে গেল সরকারি চাকরির ১ লাখ পদের নিয়োগ
  • ২১ অক্টোবর ২০২৬
বিএম কলেজের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হু…
  • ২১ অক্টোবর ২০২৬
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভা…
  • ২১ অক্টোবর ২০২৬