এ মুহূর্তে ফেসবুক-ইনস্টাগ্রামে যে চারটি কাজ থেকে বিরত থাকবেন

০৬ মার্চ ২০২৪, ১২:১০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
ফেসবুক-ইনস্টাগ্রামে যে চারটি কাজ থেকে বিরত থাকবেন

ফেসবুক-ইনস্টাগ্রামে যে চারটি কাজ থেকে বিরত থাকবেন © সংগৃহীত

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম প্রায় এক ঘণ্টার বেশি সময় পর সচল হয়েছে। এই ঘটনায় বিপা‌কে প‌ড়ে‌ন বি‌শ্বের ক‌য়েকশ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এ নি‌য়ে দুনিয়াজুড়ে হইচই দেখা দেয়।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর হঠাৎ করে ফেসবুকে সমস্যা দেখা দেয়। বাংলাদেশ, ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপসহ বিশ্বের অনেক জায়গায় দেখা দেয় এই সমস্যা।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। বিশেষত ফেসবুক থেকে লগ-আউট হয়ে যাওয়ায় অনেকে ভেবেছিলেন যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। কেউ-কেউ লগইন করতে না পারায় আবার পাসওয়ার্ড পালটানোর পথেও হাঁটতে থাকেন। তবে রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের সমস্যা দূর হয়। 

ওয়েবসাইট পর্যবেক্ষণের ওয়েবসাইট ডাউনডিটেক্টরে মঙ্গলবার রাত ৯ টা থেকে ৯টা ৫৩ মিনিট পর্যন্ত ৪ লাখ ৬১ হাজা ৪৮ জন ব্যবহারকারী হুট করে লগ–আউট হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সারা পৃথিবীতে এই সমস্যা হচ্ছে। অ্যাকাউন্ট লগ–আউট হয়ে যাওয়া, দ্বিস্তরের যাচাই পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) কাজ করছেনা ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে।

এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ সাইফুল ইসলাম খান। তিনি চারটি কাজ করা থেকে ব্যবহারকারিদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এগুলো হলো:-

১. ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা।

২. ফেসবুক অ্যাপ আনইন্সটল না করা।

৩. বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেয়া।

৪. অ্যাপের ডেটা ক্লিয়ার না করা।

ট্যাগ: জাতীয়
অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৪ জরুরি নির্দেশনা
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি প্রকাশ: চট্টগ্রামে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ স…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন
  • ২১ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯…
  • ২১ অক্টোবর ২০২৬
‘জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি’
  • ২১ অক্টোবর ২০২৬