শাহবাগ থানায় জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন

০৫ মার্চ ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
আগুনে পুড়ছে গাড়ি

আগুনে পুড়ছে গাড়ি © সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় জব্দ করা গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল পৌনে ৩টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।জানান, বিকেল পৌনে ৩টায় আমাদের কাছে খবর আসে, শাহবাগ থানার পেছনে জব্দ করা গাড়ির গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। সেখানে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

এর আগে, গত ২৮ জানুয়ারি শাহবাগ থানার বাইরে পরিত্যক্ত একটি বাসে আগুন লাগে। 

বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফের ৩ পরামর্শ: কে কত ঘণ্টা পড়ছে,…
  • ২১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের আবেদন শেষ সময় ২…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে স্বপ্নের ডিভি লটারি, আবেদন করবেন যেভাবে
  • ২১ অক্টোবর ২০২৬
ফাইনালে উঠার সমীকরণে কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ২১ অক্টোবর ২০২৬
কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৫
  • ২১ অক্টোবর ২০২৬