পিটার হাসের নৈশভোজের দাওয়াতে ড. ইউনূস

০৫ মার্চ ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দেওয়া এক নৈশভোজে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ মার্চ) রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়।

বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচির সহায়তাকারী ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘অপরচুনিটি ইন্টারন্যাশনালে’র প্রধান চিফ টেকনোলজি অফিসার গ্রেগ নেলসনের সঙ্গে প্রফেসর ইউনূসের সাক্ষাৎ উপলক্ষ্যে পিটার হাস এই নৈশভোজ ও বৈঠকের আয়োজন করেন।

পিটার হাসের বাসভবনে আয়োজিত এ বৈঠকে গ্রামীণ এবং অপরচুনিটি ইন্টারন্যাশনালের বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি নিয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে সম্ভাব্য সহযোগিতা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

অ্যামি হাস, লরি নেলসন এবং গ্রামীণ শিক্ষার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগমও এই নৈশভোজ ও আলোচনায় অংশ নেন। তবে তাদের মধ্যে ঠিক কি আলোচনা হয়েছে, তা এখনো জানা যায়নি।

অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৪ জরুরি নির্দেশনা
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি প্রকাশ: চট্টগ্রামে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ স…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন
  • ২১ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯…
  • ২১ অক্টোবর ২০২৬
‘জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি’
  • ২১ অক্টোবর ২০২৬