এবার ‘সুলতানস ডাইন’ রেস্টুরেন্ট সিলগালা

০৫ মার্চ ২০২৪, ০২:০০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM

রাজধানীর রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই ধারাবাহিকতায় বেইলি রোডে বন্ধ থাকা সুলতানস ডাইন রেস্টুরেন্ট সিলগালা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সুলতানস ডাইন রেস্টুরেন্টটি সিলগালা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী দলটি বেইলি রোডের সুলতানস ডাইন পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। সেখানে এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।

এর আগে বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা শেষে রেস্তোরাঁটি সিলগালা করে দেয় রাজউক।

বিদ্যুতের খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় প্রথম মেহেরাফের ৩ পরামর্শ: কে কত ঘণ্টা পড়ছে,…
  • ২১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডের দ্বাদশ শ্রেণির কলেজ পরিবর্তনের আবেদন শেষ সময় ২…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে স্বপ্নের ডিভি লটারি, আবেদন করবেন যেভাবে
  • ২১ অক্টোবর ২০২৬
ফাইনালে উঠার সমীকরণে কেমন হবে বাংলাদেশের একাদশ?
  • ২১ অক্টোবর ২০২৬
কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাইসহ গ্রেপ্তার ৫
  • ২১ অক্টোবর ২০২৬