বেইলি রোডের নবাবী ভোজ সিলগালা

০৫ মার্চ ২০২৪, ১১:৫৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM

বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান শেষে রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে রেস্টুরেন্টটি বন্ধ পাওয়া যায়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একটি নোটিশে জানায়, গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংগঠিত ভয়াবহ দুর্ঘটনা আমলে নিয়ে যথাযথভাবে জরুরিভিত্তিতে সঠিকভাবে সংস্কারের কাজ চালু থাকায় সাময়িক সময়ের জন্য রেস্টুরেন্ট বন্ধ থাকিবে। এজন্য সবার নিকট আমরা দুঃখিত।

এরপর বন্ধ রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য সিলগালা করে দেয় রাজউক।

অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৪ জরুরি নির্দেশনা
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি প্রকাশ: চট্টগ্রামে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ স…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন
  • ২১ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯…
  • ২১ অক্টোবর ২০২৬
‘জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি’
  • ২১ অক্টোবর ২০২৬