কলমের মাধ্যমে হিপনোটাইজ করে সর্বস্ব লুট!

০৪ মার্চ ২০২৪, ০৯:৪০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
ডিবি ডিএমপি

ডিবি ডিএমপি © সংগৃহীত

গণপরিবহনে বাস ও লঞ্চ টার্মিনাল এলাকায় বিক্রির জন্য কলম দেখিয়ে হিপনোটাইজ করে সর্বস্ব লুট ও অপহরণ করে মুক্তিপণ আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ একটি চক্রের সন্ধান পায় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

আজ সোমবার (৪ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) জুনায়েদ আলম জানান, অভিনব কায়দায় কলমের ওপর বিশেষ ঔষধ লাগিয়ে ভিকটিমকে হিপনোটাইজের মাধ্যমে অপহরণ করে অর্থ আদায়কারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ওষুধ বিক্রির মাধ্যমে প্রতারণা এবং ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

ট্যাগ: অপহরণ
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬