নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

০৪ মার্চ ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
সামিয়া ইসলাম

সামিয়া ইসলাম © সংগৃহীত

মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর কালীগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার কালীগঙ্গা নদীর পাড়ে কুশেরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে সামিয়া মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের পারিবার জানায়, শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিং করার জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন সামিয়া কোচিংয়ে আসেনি। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে লোকজনের কাছে জানতে পারেন পৌরসভার চরবেউথা এলাকায় সামিয়ার স্কুলব্যাগ পাওয়া গেছে। এরপর সদর থানায় তার নিখোঁজের বিষয়টি জিডি করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সকালে কুশেরচর এলাকায় সামিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬