৭ মার্চে টেলিটকের বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ পলকের

০৪ মার্চ ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM

আগামী ৭ মার্চ উপলক্ষ্যে সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরির নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৪ মার্চ) গুলশানে টেলিটক সদর দপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে টেলিটকের পক্ষ থেকে মোবাইল ইন্টারনেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি করতে হবে। আর সেই প্যাকেজটি ৭ মার্চ থেকেই চালুর জন্যও ব্যবস্থা নিতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং বর্তমানে টেলিটকের ৫ হাজার ৬০০টি টাওয়ারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে; সে সম্পর্কে জানতে চান।

পরে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মতবিনিময় সভায় টেলিটকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: টেলিটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close