রাজউকের অভিযান

ভেঙে ফেলা হচ্ছে আলোচিত টুইন পিক ভবনের রুফটপ রেস্টুরেন্ট

০৪ মার্চ ২০২৪, ০১:১৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
ভেঙে ফেলা হচ্ছে আলোচিত টুইন পিক ভবনের রুফটপ রেস্টুরেন্ট

ভেঙে ফেলা হচ্ছে আলোচিত টুইন পিক ভবনের রুফটপ রেস্টুরেন্ট © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে আলোচিত ‘গাউছিয়া টুইন পিক’ ভবনে থাকা রুফটপ রেস্টুরেন্ট ভেঙে ফেলা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবৈধ রেস্টুরেন্ট ও ভবনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ মার্চ) দুপুর থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

জানা যায়, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়ায় সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলছে রাজউক।

এর আগে রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলা দেখা হয়।

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের পর ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান শুরু

অভিযানে ধানমন্ডিতেই ১৫টি রেস্তোরাঁয় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে। তবে পুরো রাজধানীতে আটক করা হয়েছে ৩৫ জনকে।

এর আগে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জন মারা যাওয়ার ঘটনায় রাজধানীর রেস্টুরেন্ট ও ভবনগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠে। এরই প্রেক্ষিতে মাঠে নেমেছে প্রশাসন।

শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬
১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবিপ্রবি
  • ০৩ মার্চ ২০২৬
চাঁদপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই মালিককে ৭ লাখ টাকা জরিমানা
  • ০৩ মার্চ ২০২৬
৪ মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ—শিক্ষায় আবদুল খালেক,…
  • ০৩ মার্চ ২০২৬
‘ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ভার ছাত্রদল নিবে না’ বলা নেতাকে ছ…
  • ০৩ মার্চ ২০২৬
সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্রজনতা জুলাইয়ের পথে হাঁটবে:…
  • ০৩ মার্চ ২০২৬