নানার জানাজা দেখতে গিয়ে প্রাণ হারাল ছোট্ট শিশু মাহিম

০৪ মার্চ ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে নানার জানাজা দেখতে গিয়ে লোহার গেটের নিচে চাপা পড়ে মাহিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিম উপজেলার মীরনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, নাজিরপুর গ্রামের অসুস্থ জিতু মিয়া রোববার সকালবেলায় ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে জিতু মিয়ার মেয়ে তাসলিমা বেগম শিশু সন্তান মাহিমসহ মীরনগর থেকে বাবার মরদেহ দেখতে আসেন।

জোহরের পর জিতু মিয়ার জানাজা নামাজ বাড়ি পাশে অনুষ্ঠিত হওয়ার সময় শিশু মাহিম বাড়ির লোহার গেট বেয়ে উঠে নানার জানাজার নামাজ দেখছিল। হঠাৎ পুরো গেইট খুলে পড়ে যায়। এতে মাহিম ওই লোহার গেটের নিচে চাপা পড়ে। তাকে মুমূর্ষ অবস্থায়  উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজান গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬