ডেনমার্কে উচ্চশিক্ষায় আগ্রহীদের সহযোগিতা দেবে ড্যান’বি 

০৩ মার্চ ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
মতবিনিময় সভায় ড্যান’বির সদস্যবৃন্দ

মতবিনিময় সভায় ড্যান’বির সদস্যবৃন্দ © সংগৃহীত

ডেনমার্কে উচ্চশিক্ষায় আগ্রহীদের সহযোগিতা দেবে ডেনমার্ক অ্যালামনাই নেটওয়ার্ক, বাংলাদেশ (ড্যান’বি)। রোববার রাজধানীর বসুন্ধরায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ড্যান’বির আহ্বায়ক অ্যালবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা। 

বখতিয়ার রানা আরও বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে উন্নয়নমূলক নানা কর্মসূচি ছাড়াও আর্থ সামাজিক নানা বিষয়ে প্রশিক্ষণ, সেমিনার ও সদস্যদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নে আগামীতে কাজ করবে।  

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. ইমরানুল হক, আমরিন তালুকদার, সাংবাদিক এম মামুন হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, যারা ডেনমার্কের বিভিন্ন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সফলভাবে ডিগ্রি/ডিপ্লোমা/প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তারাই ডেনমার্ক অ্যালামনাই নেটওয়ার্ক, বাংলাদেশের (ড্যান’বি) সদস্য। 

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬