গুলশানে ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু

০৩ মার্চ ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
পিংক সিটি

পিংক সিটি © সংগৃহীত

রাজধানীর গুলশানের পিংক সিটির বিপরীতের একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত কর্মকর্তার নাম ইসমাইল গিল সেরানো। রোববার (৩ মার্চ) বিকেলে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: ভারতে সংঘবদ্ধ ধর্ষণ: সেই রাতের ঘটনা জানালেন স্প্যানিশ নারী

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রোববার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা পুলিশের।

তিনি জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক
  • ২১ অক্টোবর ২০২৬
ব্যাংকনোটে কলমের আঁচড়ে বাংলাদেশকে বুনছেন ঢাবির মুহাম্মাদ সাদ
  • ২১ অক্টোবর ২০২৬
রানার গ্রুপে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিনের, শীর্ষ দশের কাছে শরিফুলও
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৪ বছর ধরে ডুব দিয়ে যাচ্ছেন …
  • ২১ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬