বেইলি রোডে আগুন: ভবন মালিকের ম্যানেজার গ্রেপ্তার

০২ মার্চ ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM

© ফাইল ছবি

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত ব্যক্তি ভবন মালিকের ম্যানেজার হামিমুল হক বিপুল। এর আগে ‘ভবনের নিচতলার চুমুক রেস্টুরেন্টের (ছোট রেস্টুরেন্ট) দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.আক্তারুল ইসলাম।

তিনি বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় ভবন মালিকের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করে। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৫ এপ্রিল ২০২৬
ইরান থেকে বিধ্বস্ত এফ-১৫ বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করল …
  • ০৫ এপ্রিল ২০২৬
মহাসড়ক অবরোধ করে দুই গ্রামের সংঘর্ষ, দীর্ঘ যানজট
  • ০৫ এপ্রিল ২০২৬
প্রভাষক নিয়োগ দেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়, আবেদন ২২ এপ্রিল …
  • ০৫ এপ্রিল ২০২৬
আজ থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক-অফিস
  • ০৫ এপ্রিল ২০২৬
রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক…
  • ০৫ এপ্রিল ২০২৬