ঢাকা ক্যান্টনমেন্টসহ যেসব এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না আজ

০২ মার্চ ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
 যেসব এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না আজ

যেসব এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না আজ © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (২ মার্চ) দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও ওই সময়ে আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে 

শুক্রবার (১ মার্চ) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ। এই এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের জন্যই কাল আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: শনিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

ট্যাগ: জাতীয়
পড়ানোর পর নিজেকে প্রশ্ন করুন—কতজন বুঝল, যারা বুঝল না, তাদে…
  • ২১ অক্টোবর ২০২৬
কক্সবাজারে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, ভেসে গেলেন আরও দ…
  • ২১ অক্টোবর ২০২৬
নাবিল গ্রুপ নিয়োগ দেবে করপোরেট সেলস বিভাগে, আবেদন ৩ নভেম্বর…
  • ২১ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর
  • ২১ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
  • ২১ অক্টোবর ২০২৬