বেইলি রোডের পর এবার ওয়ারীর রেস্টুরেন্টে আগুন

০১ মার্চ ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
আগুন

আগুন © ফাইল ছবি

পুরান ঢাকার ওয়ারীতে পেশওয়ারাইন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) রাত ১০টা ১৪ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, রাত সোয়া ১০ টায় আগুনের সংবাদ পেয়ে রেস্টুরেন্টটিতে যায় ফায়ার সার্ভিস। ১৬ মিনিটের মাথায় রেস্টুরেন্টে পৌঁছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।

তিনি বলেন, ‘রেস্টুরেন্টটির কিচেনে আগুন লেগেছিল’। তবে এই ঘটনায় কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না:…
  • ০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে ইরান: যুক্তরাষ্ট্রের সতর্…
  • ০৩ মার্চ ২০২৬
ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহ…
  • ০৩ মার্চ ২০২৬
খামেনিকে হত্যায় যেভাবে গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল 
  • ০৩ মার্চ ২০২৬
চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬