আরও ৭ প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

০১ মার্চ ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন। এর আগে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের মো. আবদুল ওয়াদুদ ও চট্টগ্রাম ১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এবার ৭ জন প্রতিমন্ত্রী যুক্ত হলেন। এ নিয়ে প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ১৮। সব মিলিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৪৪–এ।

আওয়ামী লীগের এর আগের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী ২৫-২৬ জনে সীমাবদ্ধ ছিল। তবে প্রতিমন্ত্রী ছিলেন ২০ জনের মতো। এ ছাড়া তিনজন উপমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে আগের মন্ত্রিসভা ছিল ৪৯ সদস্যের।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়বে—এটা আলোচনায় ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের শপথ হয়েছে বুধবার (২৮ ফেব্রুয়ারি)। এরপর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

হবিগঞ্জে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
  • ২১ অক্টোবর ২০২৬
ইশরাকের অভিজ্ঞতা কম, রাজনীতিতে এসেছে পোষ্য কোটায়
  • ২১ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে পোশাক কারখানায় অন্তঃসত্ত্বার মৃত্যু, সহকর্মীদের ব…
  • ২১ অক্টোবর ২০২৬
দল নির্বাচন নিয়ে ইমরুল কায়েসের ক্ষোভ
  • ২১ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে আকস্মিকভাবে বন্ধ শত শত ওয়েবসাইট, ঝুঁকিতে বাংলাদেশও
  • ২১ অক্টোবর ২০২৬