বেইলি রোডের আগুনে এত প্রাণহানির নেপথ্যে

০১ মার্চ ২০২৪, ০৯:৫৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবন

বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবন © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। দ্বিতীয় তলার একটি রেস্টুরেন্ট থেকে আগুন লাগতে পারে।

জানা গেছে, ভবনটিতে কাচ্চি ভাই ছাড়াও অন্যান্য ফ্লোরেও রেস্টুরেন্ট ছিল। গ্যাস সিলিন্ডার রাখা ছিল সিঁড়িতে। আগুন লাগার পর এগুলো বিস্ফোরিত হওয়ায় কেউ নিচে নামতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আরো পড়ুন: বেইলি রোড ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪৪

দগ্ধ হওয়ার চেয়ে অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ভবনের প্রতিটি ফ্লোরের সিঁড়িতে ছিল গ্যাস সিলিন্ডার, যা খুবই বিপজ্জনক। আগুন লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। ভবনটা আগুনের চুল্লির মতো ছিল। ভবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬