স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপকের পোস্ট—এখনো মারা যাইনি, ছাদে আছি

০১ মার্চ ২০২৪, ১২:৫১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
ভবনে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে

ভবনে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের ভবনে লাগা আগুন লাগার ঘটনায় অর্ধশতাধিকের বেশি মানুষ আটকা পড়েছেন। ভবন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে ভবনে আটকাপড়ার ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। তিনি লিখেছেন, "আমরা এখনো মারা যাইনি, ছাদে আছি। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। কল নয়, দোয়া করুন।"

ছাদ থেকে উদ্ধার হওয়া একজন বলেছেন, ছাদে অন্তত ৫০ জনের মতো আছে। পুরো ছাদ ভর্তি মানুষ। তবে এখনো সবাই ঠিক আছে।

সরেজমিনে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ভবনটিতে থাকা মানুষ আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার খবর আসে রাত ৯টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে চার ইউনিট। আগুন নিয়ন্ত্রণে মোট ১২ ইউনিট কাজ করছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close