নিয়ন্ত্রণে আসেনি কাচ্চি ভাইয়ের আগুন, আটকে পড়াদের বাঁচার আকুতি

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা

উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন।

যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। আগুনের ঘটনায় ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিরা তাদের বাঁচানোর আকুতি জানাচ্ছেন। ইতোমধ্যে ১২ জনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ভবনটিতে থাকা মানুষ আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ‘আমরা এখনো উপরে, আমাদের বাঁচান।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বেইলি রোডের কেএফসি ভবনের পাশে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার খবর আসে রাত ৯টা ৫০ মিনিটে। খবর পেয়ে প্রথমে চার ইউনিট। আগুন নিয়ন্ত্রণে মোট ১২ ইউনিট কাজ করছে।

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬