রমজানে বড় ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

অপচয় বন্ধ করতে রমজান মাসে সরকারিভাবে বড় ধরনের কোনও ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি প্রতিষ্ঠানকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন তিনি। ইফতারের টাকাটা দান করে দেওয়ার নির্দেশনাও দিয়েছেন সরকারপ্রধান।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে অফিসের এই সময়সূচি নির্ধারণ করা হয়। এ দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সচিব জানান, রমজানে সরকারি-আধা সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। নামাজের জন্য ১টা থেকে দেড়টা বিরতি থাকবে। ব্যাংক ও আদালত নিজ নিজ সময় তারা নিজের মতো করে ঠিক করবে।

রাতভর ৮০ যুদ্ধবিমান নিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা যুক্…
  • ০৭ মার্চ ২০২৬
নওগাঁয় সড়কে ঝরল কলেজছাত্রের প্রাণ
  • ০৭ মার্চ ২০২৬
রোজার উদ্দেশ্য কি শুধু গরিবের ক্ষুধা অনুভব করা, ভিন্ন ব্যাখ…
  • ০৭ মার্চ ২০২৬
সীমান্তে ৭ ভারতীয়সহ ১১ জন আটক
  • ০৭ মার্চ ২০২৬
ছাত্রীকে ধর্ষণের পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ
  • ০৭ মার্চ ২০২৬
জেলা আমিরকে চিঠি দিয়ে জামায়াত নেতার পদত্যাগ
  • ০৭ মার্চ ২০২৬