নিয়োগে সময়সীমা কমিয়ে আনতে পিএসসিকে রাষ্ট্রপতির নির্দেশ

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে পিএসসির প্রতিনিধি দল

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে পিএসসির প্রতিনিধি দল © সংগৃহীত

নিয়োগ প্রক্রিয়ার জটিলতা ও সময়সীমা কমিয়ে আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাশাপাশি পিএসসির প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও জোর দেন তিনি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩ পেশ করলে তিনি এ নির্দেশনা দেন। সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, দেশের মেধাবী তরুণরা যাতে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে জনগণের সেবার মনোভাব নিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে, সেই লক্ষ্যে কর্ম কমিশনের সব কার্যক্রম পরিচালনা করতে হবে। 

এ সময় নিয়োগ সংক্রান্ত জটিলতা ও সময়সীমা কমিয়ে আনতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন রাষ্ট্রপতি। এসময় নিয়োগ কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও তাগিদ দেন তিনি।

পিএসসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পিএসসি আরও গতিশীল হবে এবং নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনতে সক্ষম হবে।

ইরাকে পদক জয়ের মিশনে বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ ও ১৬তম গ্রেডে নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ২১ অক্টোবর ২০২৬
অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬