রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ © সংগৃহীত

গ্যাস পাইপলাইন সংস্কারে নিয়মিত কাজ করছে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে রাত ১২টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ভিকারুননিসার শিক্ষকদের কোচিং-প্রাইভেট বন্ধের নির্দেশ

এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ট্যাগ: জাতীয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ শিক্ষক নিয়োগ…
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ২১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের কথা বলে নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন…
  • ২১ অক্টোবর ২০২৬
ইরাকে পদক জয়ের মিশনে বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ ও ১৬তম গ্রেডে নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ২১ অক্টোবর ২০২৬